Home জাতীয় মাদ্রাসায় বাথরুমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি ঘটল শিক্ষার্থীর
জাতীয়দুর্ঘটনা

মাদ্রাসায় বাথরুমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি ঘটল শিক্ষার্থীর

Share
Share

মাদ্রাসার বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (১১) নামে এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যক কেন্দ্র বাদাঘাটে একটি মাদ্রাসায় রোববার এ ঘটনা ঘটে।

মৃত শাহিন তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার নুরানী শ্রেণিতে লেখাপড়া করত।

রোববার রাতে মাদ্রাসার দায়িত্বশীল ও নিহত শিক্ষার্থীর পরিবার জানান, রোববার সকালে শাহিন উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আসে।

এরপর মাদ্রাসায় এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। বাথরুম থেকে অনেক্ষণ পরও বের হয়ে না আসায় সহপাঠিরা তার খোঁজ নিতে গিয়ে দেখেন শাহিন বাথরুমের ভেতর পড়ে আছে।

এরপর বাথরুম থেকে তার মরদেহ বের করে আনা হয়। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক, মাদ্রাসা দায়িত্বশীলদের বরাত দিয়ে জানান,   বাথরুমে পানি সরবরাহের একটি মোটরের সঙ্গে সংযোগ থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...