Home জাতীয় ঐতিহাসিক কুরআন দিবসে সিংড়ায় কুরআন বিতরণ ।
জাতীয়দিবস

ঐতিহাসিক কুরআন দিবসে সিংড়ায় কুরআন বিতরণ ।

Share
Share

নাটোরের সিংড়ায় ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে পবিত্র কুরআন বিতরণ করেছে ছাত্রশিবির।

রোববার (১১ মে) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আফতাব আলী।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্‌, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা।

১১ মে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলী ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে ইসলামী ছাত্রশিবির কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...