Home জাতীয় অপরাধ বাবাকে হত্যার পর ৯৯৯ এ কল দিয়ে আত্মসমর্পণ করলেন মেয়ে!
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

বাবাকে হত্যার পর ৯৯৯ এ কল দিয়ে আত্মসমর্পণ করলেন মেয়ে!

Share
Share

বৃহস্পতিবার ভোরে, সাভারে বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে আত্মসমর্পণ করেছে মেয়ে।

সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগানে এই ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলেছে, নিহতের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে‌।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, সকালে এক নারী ৯৯৯ এ ফোন করে জানান, আমি আমার বাবাকে হত্যা করেছি। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করার জন্য বসে আছি। আপনারা লাশ নিতে চলে আসুন।

এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় আব্দুল কাদেরের বহুতল ভবন থেকে নিহতের মেয়ে জান্নাত জাহান শিফাকে (২৩) আটক এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে আব্দুস সাত্তার মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের বাড়ির ৫ম তলায় একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত জাহান শিফা পুলিশকে বলেছে, তার বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন করতো। এর জের ধরেই গত বুধবার রাতের খাবারের সময় বাবার ভাতের মধ্যে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে দেন তিনি। পরে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

জান্নাত জাহান শিফা আরও জানান, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন সে। দীর্ঘদিন জেলখেটে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার।

পুলিশ বলছে, আটক তরুণীর বক্তব্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...