Home আন্তর্জাতিক ভারত ও পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ভারত ও পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

Share
Share

যুদ্ধের দামামা বাজছে প্রতিবেশী বৈরি দুই রাষ্ট্র ভারত ওপাকিস্তানের মধ্যে । একটু এদিক-সেদিক হলেই এই দুই রাষ্ট্রের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে।  এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বলেছেন। খবর: ডন।

হোয়াইট হাউজের এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে এবং সংঘাত নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত।

উভয় দেশকে ভালোভাবে চিনেন উল্লেখ করে ট্রাম্প বলেন, সত্যিই অবস্থা খুব ভয়াবহ। আমি চাই, তারা বিষয়টি মিটিয়ে নিক, তারা থামুক।

মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এখন অন্তত তারা থামবে বলে আশা করছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে ৩১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানও ভারতের এই হামলার জবাব দিয়েছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেইসঙ্গে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি, নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে  ট্রাম্প ভারত ওপাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...