Home আন্তর্জাতিক পাকিস্তানে হামলা, যা বললেন শচীন-শেবাগরা
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা, যা বললেন শচীন-শেবাগরা

Share
Share

কাশ্মীরের পেহেলগামে, হামলার জবাবে  ভারত মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে । যেটির নাম তারা দিয়েছেন ‘অপারেশন সিঁদুর’।

এই সামরিক অভিযানে পাকিস্তানের ৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।  যদিও পাকিস্তানের দাবি বেসামরিক ২৬ জন মারা গেছে

এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে।

ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা এই ঘটনার পর প্রকাশ্যে সেনাবাহিনীর প্রশংসা করে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার একাত্মতার বার্তা দিয়ে লেখেন, ‘একতাই শক্তি। সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা এক দল। জয় হিন্দ!’

সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, ‘ধর্মো রক্ষতি রক্ষিতঃ (যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে)। জয় হিন্দ কি সেনা।’

‘জয় হিন্দ’ লিখে অপারেশন সিন্ধুর একটি ছবি শেয়ার করেন জাতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর । তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন সুরেশ রায়না, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ প্রসাদও। ইনস্টাগ্রামে সেই অভিযানের একটি দৃশ্য শেয়ার করেন বরুণ চক্রবর্তী।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ১টার পর ভারত হামলা চালায় পাকিস্তানের ছয়টি শহরে। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের ছয় শহর-পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ, বাগ ও কোটলি শহরে একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সুদানের মিনারেল...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

Related Articles

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের ভয় নেই, উদ্বেগ যুক্তরাষ্ট্রের ভুল...

ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান সোলতানি জামিনে মুক্ত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানিকে জামিনে...

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...