Home আন্তর্জাতিক পাকিস্তানে হামলার পর ভারতকে সমর্থন জানিয়ে দৃঢ় বার্তা দিল ইসরায়েল।  
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলার পর ভারতকে সমর্থন জানিয়ে দৃঢ় বার্তা দিল ইসরায়েল।  

Share
Share

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের চালানো সামরিক অভিযানের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে।

বুধবার (৭ মে) রাত ১টার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযান শুরু করে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ভারতের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে।

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, “সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।”

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সেনা ও গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে—সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরের হামলা চালানো হয়। লক্ষ্য ছিল শুধুমাত্র ‘সন্ত্রাসী’ ও তাদের অবকাঠামো ধ্বংস করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “তারা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এ ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ কোনোভাবেই শাস্তি ছাড়া পার পাবে না।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের উস্কানি ছাড়াই ভারতের এই আগ্রাসনের সুনির্দিষ্ট জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে, এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। শত্রুপক্ষকে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...