Home জাতীয় কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান।
জাতীয়বিএনপিরাজনীতি

কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান।

Share
Share

চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও ফিরেছেন। দেশে ফিরেই তিনি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ডা. জাহিদ বলেন, জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ১৭ বছর সরকার তাকে দেশে আসতে দেয়নি। তাদের মেয়ে জাইমা রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, সেদিন আর বেশি দূরে নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যে তিনি চলে আসবেন।

এক প্রশ্নের জবাবে ডা. জুবাইদা রহমানকে নিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তিনি । সময় বলে দেবে তিনি কত দিন থাকবেন। তবে আবার সেখানে ফিরে গিয়ে স্বামী ও মেয়েকে নিয়ে সবকিছু গুছিয়ে দেশে প্রত্যাবর্তন করবেন।

খালেদা জিয়ার সুস্থতা নিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে ফিরতে দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করতে হয়েছে খালেদা জিয়াকে। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি।

প্রসঙ্গত ,চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। এই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দেশের মানুষ নানাভাবে ভূমিকা পালন করেছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন এখনো আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...