Home জাতীয় অপরাধ আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ।
অপরাধআইন-বিচারজাতীয়

আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ।

Share
Share

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে পুলিশের কাজে বাধা, ভাঙচুর, বিস্ফোরক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা আরও চারটি মামলায়  গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চ্যুয়াল শুনানি শেষে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, বর্তমানে চিন্ময় দাস কারাগারে আছেন। কোতোয়ালি থানায় দায়ের করা চারটি মামলা—যার মধ্যে রয়েছে পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ—এসব মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির সময় চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে গতকাল সোমবার (৫ মে) আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখান আদালত।

প্রসঙ্গত,  চট্টগ্রাম আদালত চত্বরে জামিন সংক্রান্ত বিষয়ে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের হয়। সব মিলিয়ে এ ঘটনায় ছয়টি মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...