Home আন্তর্জাতিক চীনে নৌকা ডুবে নিহত হয়েছে ১০ জন।
আন্তর্জাতিকদুর্ঘটনা

চীনে নৌকা ডুবে নিহত হয়েছে ১০ জন।

Share
Share

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন এলাকায় ঝোড়ো বাতাসের কবলে পর্যটকবাহী একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কমপক্ষে ৭০ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, রোববার গুইঝো প্রদেশের কিয়াংশি শহরের একটি নদীতে পর্যটক বহনকারী একাধিক নৌকা ডুবে গেছে। এতে নৌকাগুলোতে থাকা অন্তত ৮৪জন যাত্রী পানিতে পড়ে যান।

বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মে দিবসকে ঘিরে চীনে চলছে সপ্তাহব্যাপী ছুটি। এ সময় দেশটিতে থাকে পর্যটনের ব্যাপক আনাগোনা। এরই মধ্যে এমন দুর্ঘটনা ঘটেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...