Home জাতীয় অপরাধ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খু’ন।
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খু’ন।

Share
Share

সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে  খুন হয়েছে অপর বন্ধু  । নিহত হোসেন মিয়া (১২) দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ঘাতক হোসাইন আহমেদ একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে।

সোমবার বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরে ঘটনাটি ঘটে।

জানা যায়,  দুই বন্ধুর মধ্যে  টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে  প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। টাকা না পেয়ে এক পর্যায়ে বন্ধু হোসাইন আহমেদ অপর বন্ধু হোসেন মিয়ার পেট ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, ঘটনার দিন বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে স্থানীয় বাজারে সওদা করতে যায়। সন্ধ্যায় একই গ্রামের হোসাইন আমার ছেলে হোসেনের কাছে টাকা ধার চায়। টাকা না দিলে হোসাইন জোর করে টাকা ছিনিয়ে নিতে চাইলে আমার ছেলে হোসেন সেখান থেকে দৌড়ে সরে যেতে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে  দৌড়ে আমার ছেলের পেট ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসাইন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...