Home জাতীয় আইন-বিচার ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৭ নেতাকর্মীকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়েছে
আইন-বিচারআওয়ামী লীগজাতীয়রাজনীতি

ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৭ নেতাকর্মীকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়েছে

Share
Share

যশোরের ঝিকরগাছা থেকে মফিজুর রহমান নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

রোববার রাত ৯টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৬০), একই ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন আলম (৪০), শার্শা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আবদুল খালেক (৫৪), বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান (৫৪), শার্শা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হায়দার আলী (৩৭) এবং শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী (৫৫)।

পুলিশের দাবি- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেফতার হওয়া সাতজনই আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। ৫ আগস্টের পর থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজিরালী এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শার্শা ও ঝিকরগাছা থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...