Home আন্তর্জাতিক দুর্ঘটনায় আহত ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপের অবস্থা আশঙ্কাজনক। 
আন্তর্জাতিকগানবিনোদন

দুর্ঘটনায় আহত ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপের অবস্থা আশঙ্কাজনক। 

Share
Share

ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (৫ মে) ভোরে আহমেদাবাদে একটি সড়কে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পবনদীপ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, তার বাঁ পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। এখনো দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য ,২০২১ সালে ইন্ডিয়ান আইডল ১২ জিতেছিলেন পবনদীপ রাজন। তিনি সেই মৌসুমে অরুণিতা কঞ্জিলাল, মোহাম্মদ দানিশ, সাইলি কাম্বলে, নিহাল তৌরো ও শানমুখ প্রিয়াকে পেছনে ফেলে বিজয়ী হন।

পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া শো’র বিজয়ী ছিলেন। তিনি উত্তরাখণ্ডের চম্পাবত জেলার বাসিন্দা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...