Home জাতীয় আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃ’ত্যু।
জাতীয়দুর্ঘটনা

আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃ’ত্যু।

Share
Share

রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে, পরবর্তীতে ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই তামজিদ নওশাদ জানান,   পাসপোর্টের ভেরিফিকেশনের কাজে আফতাবনগরে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন তাঁরা। সেখানে কাজ শেষে ব্যাটারিচালিত রিকশায় করে গুলশান কালাচাঁদপুরে আরেক বোনের বাসায় যাচ্ছিলেন। আফতাবনগর গেটের পাশে আসতেই রিকশার চাকায় সাদিয়ার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তেই গলায় ফাঁস লেগে যায়। রিকশা থামিয়ে দ্রুত তাঁকে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আফতাবনগর এলাকা থেকে স্বজনেরা ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...