Home জাতীয় পরলোক গমন করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ।
জাতীয়

পরলোক গমন করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ।

Share
Share

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে রবিবার ৪ মে, বিকাল চারটা ১০ মিনিটে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে আইন পেশায় যুক্ত হন।

ব্যারিস্টার রাজ্জাক এক সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তিনি দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনী লড়াই করেন।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি  যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে ব্যারিস্টার রাজ্জাক ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হন। তবে ক্ষমতার পালাবদলের পর সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আমি একজন কোর্ট রুম ব্যারিস্টার। আমি আইন পেশায় থেকেই দেশের জন্য কাজ করতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন দুটোই সম্ভব হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...