Home আন্তর্জাতিক ভারত ইস্যুতে জাতিসংঘে যাবে পাকিস্তান
আন্তর্জাতিক

ভারত ইস্যুতে জাতিসংঘে যাবে পাকিস্তান

Share
Share

চেনাব নদীর পানি বণ্টন ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ভারত বিরোধী অবস্থান আরও জোরালো করছে পাকিস্তান । বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে জানিয়েছেন, দিল্লির “আগ্রাসী কর্মকাণ্ড ও উস্কানিমূলক আচরণ” কিভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে, তা নিরাপত্তা পরিষদে তুলে ধরা হবে। এজন্য জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফের কঠোর বক্তব্য দিয়েছেন। রোববার এক ভাষণে তিনি বলেন, “শত্রুকে সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত।” পেহেলগাম হামলা প্রসঙ্গে তিনি আরও জানান, “দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

দুই দেশের মধ্যে বারবার উত্তেজনার মাত্রা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...