Home আন্তর্জাতিক রাফায় সুড়ঙ্গ ধ্বংস করতে গিয়ে নি’হত হয়েছে ২ ইসরায়েলি সেনা।
আন্তর্জাতিক

রাফায় সুড়ঙ্গ ধ্বংস করতে গিয়ে নি’হত হয়েছে ২ ইসরায়েলি সেনা।

Share
Share

গাজার দক্ষিণাঞ্চল রাফা’তে দুই ইসরায়েলি সেনা অভিযান চালাতে গিয়ে টানেলের মধ্যে পেতে রাখা বোমার আঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। রোববার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দুই সেনা হলেন- ক্যাপ্টেন নোয়াম রাভিড (২৩) এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর (২০)। তারা দুজনেই এলিট ফোর্স ইয়াহালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কাজ করত।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইয়াহালোম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের ভেতরে সুড়ঙ্গের মুখ পরীক্ষা করছিলেন। তখনই হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় গাজায় হামাসবিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরাইলের মোট নিহতের সংখ্যা ৪১৬-তে পৌঁছেছে। এদিকে আহত দুই সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অপরজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

উল্লেখ্য, শনিবার গাজা সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফাহ সেনা শিবিরে বিস্ফোরণের ঘটনায় ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা আহত হন।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই বিস্ফোরণ সম্ভবত একটি ট্যাংক শেল বিস্ফোরিত হওয়ার কারণে হয়েছে। তবে সেনাবাহিনী খতিয়ে দেখছে যে, সেখানে মর্টার হামলা হয়েছে কি না ?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...