Home জাতীয় গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি’স্ফোরণ: একে একে মারা গেলেন দ’গ্ধ ৫ জনই। 
জাতীয়দুর্ঘটনা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি’স্ফোরণ: একে একে মারা গেলেন দ’গ্ধ ৫ জনই। 

Share
Share

গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একে একে দগ্ধ পাঁচজনের প্রত্যেকেই মারা গেছেন। এ ঘটনায় সবশেষে তানজিলা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়  শিশু তানজিলা। এর আগে দগ্ধ চারজনই মারা যান।

নিহতরা হলেন— সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)।

রোববার রাতে তানজিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

ডা. শাওন বিন রহমান ( জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ) জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। একই দিন সকালে মারা যান পারভিন আক্তার।

এর আগে, গত শনিবার এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার সকালে মারা যান সিমা আক্তার (৩০)। মঙ্গলবার মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০)। এদের মধ্যে সিমা আক্তার ও তাসলিমা বেগম ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ পাঁচজনকে রাত পৌনে ১১টার দিকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মৃত তানজিলার বাবা হোসেন আলী জানান, সে নিজে গার্মেন্টসে চাকরি করতেন। ঘটনার সময় তানজিলাকে নিয়ে ঘরেই অবস্থান করছিল তাসলিমা। হঠাৎ বিকট শব্দে বাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় স্ত্রী তাসলিমা ও মেয়ে তানজিলা। তাসলিমা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত মঙ্গলবার মারা যায় তাসলিমা। আজ রাত ১১টার দিকে মারা যায় মেয়ে তানজিলা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...