Home আন্তর্জাতিক তিনি হলেন ‘থ্রি ইডিয়টস’ এর আসল ফারহান।
আন্তর্জাতিকচলচ্চিত্রবিনোদন

তিনি হলেন ‘থ্রি ইডিয়টস’ এর আসল ফারহান।

Share
Share

নিশ্চয়ই আমাদের প্রত্যেকের ‘থ্রি ইডিয়টস’ ছবিটির কথা মনে আছে। সেই ছবিটির কথা মনে পড়লেই চোখের সম্মুখে ভেসে ওঠে তিন বন্ধুর প্রতিচ্ছবি। যাদের মধ্যে একজন ছিলেন ফারহান। ফারহান ফটোগ্রাফি পছন্দ করতেন, কিন্তু সমাজ এবং বাবা-মায়ের প্রত্যাশা তাঁকে ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য করেছিল। ছবিটি দেখার সময় আমরা সকলেই হয়তো সেই বিষয়টি অনুভব করতে পেরেছি…..

কিন্তু পরবর্তীতে সে তার পছন্দ অর্থাৎ ফটোগ্রাফিকেই বেছে নিয়েছিলো। বাস্তব জীবনে কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে, হয়তো আপনি – আমি কখনো সেটি ভেবে দেখিনি?

সেরকম একজন ব্যক্তি হলেন হায়দ্রাবাদের সাই কিরণ ভাগবতুলা, যিনি ১৩ বছর ধরে আইটি সেক্টরে নিজের জন্য একটি সফল ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। যেখানে ছিল দুর্দান্ত চাকরি, নিরাপদ ভবিষ্যৎ সহ সবকিছু  । কিন্তু একটি জিনিস তাঁর অন্তরে সুপ্ত অবস্থায় রয়ে গেছিলো – তা হল প্রকৃতির প্রতি তাঁর আবেগ এবং নিজেকে আবিষ্কার করার আকাঙ্ক্ষা।

তিনি ২০২৩ সালে, চাকরি ছেড়ে দেন এবং তাঁর স্বপ্ন ও ইচ্ছা অনুযায়ী – ‘ওয়াইল্ডলাইফ হুইস্পারার্স’ শুরু করেন। এটি কোনও সাধারণ স্টার্টআপ নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা বন, প্রাণী এবং প্রকৃতি থেকে অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে আরও উন্নত করে তোলে।

সাই কিরণ এবং তাঁর দল বিশ্বাস করেন -“প্রকৃতি নিজেই একটি খোলা বই, যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনে কিভাবে বেঁচে থাকতে হয়, সহযোগিতা করতে হয় এবং বেড়ে উঠতে হয় তা শেখায় – ।” তাদের এই চিন্তাভাবনা আজকের চাপপূর্ণ কর্পোরেট জীবনে স্বস্তির দ্বার উন্মুক্ত করে দিয়েছে।

মূলত এই ঘটনাটি থেকে এটিই  প্রতীয়মান হয় যে, অনেক সময় জীবনের সেরা শিক্ষা বা অভিজ্ঞতা অর্জনের সুযোগ কেবল ডিগ্রী বা অফিসের চার দেয়াল এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সে সুযোগ প্রকৃতির মধ্যে নিহত থাকে। আবেগকে পেশায় রূপান্তরিত করার ধৃষ্টতার মধ্যেই রয়েছে “চাকরির সাফল্য”।

তাহলে ভাবুন আপনার ভিতরেও কি ‘ফারহানের’ মতো লুকায়িত কোন সত্তা রয়েছে? যে- কিনা সমাজ ও পরিবারের নানা বাধ্য-বাধকতাকে ছিন্ন করে নিজের লুকায়িত স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...