Home বিনোদন ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে ঘটলো হৃদয়বিদারক ঘটনা। 
বিনোদন

‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে ঘটলো হৃদয়বিদারক ঘটনা। 

Share
Share

রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে । সেই শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে পরিচালক রায়হান রাফী সংবাদমাধ্যমে বলেন, মনির দুপুরের দিকে শট দিয়েছিল। এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই জানা যায় সে আর নেই।

শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। কিন্তু সে বিষয়টি কাউকে জানাননি। কারও সঙ্গে অসুস্থতা বা অস্বস্তির কথাও ভাগ করেননি তিনি।

পরিচালক রাফী বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন মনির এবং কয়েক বছর ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর ‘নেপালীর’ সঙ্গে নিয়মিত কাজ করতেন।

নেপালী জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

‘চাকরির মন্দায় টিকটক করে ডলার কামানো স্বাভাবিক’

চাকরির বাজারে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা এবং সীমিত কর্মসংস্থানের বাস্তবতায় শিক্ষিত তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক...

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি সাবেক অভিনেত্রীর

ভারতীয় বিনোদন জগতের সাবেক অভিনেত্রী ও ‘বিগ বস’ খ্যাত সানা খানের নতুন...