Home আন্তর্জাতিক ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথিদের হামলা, আহত হয়েছেন ৬ জন ।
আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথিদের হামলা, আহত হয়েছেন ৬ জন ।

Share
Share

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এ হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (৪ মে) টাইম অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও, দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন শারীরিকভাবে আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে ৫০ বছর বয়সী একজন পুরুষ, যার অঙ্গ-প্রত্যঙ্গে আঘাত লেগেছে এবং ৫৪ ও ৩৮ বছর বয়সী দুই নারী , যারা শকওয়েভের কবলে পড়েছেন- তাদের অবস্থাও ভালো।

তারা জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উড়ে আসা কোনো বস্তুর আঘাতে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি হালকা আহত হয়েছেন এবং আশ্রয়ের জন্য দৌড়াতে থাকা ২২ এবং ৩৪ বছর বয়সী আরও দুই নারী আহত হয়েছেন। আরও দুজনকে তীব্র উদ্বেগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের ইসরায়েলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘যারা আমাদের ক্ষতি করবে, আমরা তাদের সাতগুণ আঘাত করব’।

বিমানবন্দরের মুখপাত্রের মতে, হুথিদের হামলায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে বলেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে তারা তদন্ত করছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

এ ছাড়া রয়টার্সের একজন প্রতিবেদক বিমানবন্দরে সাইরেন শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়ে যেতে দেখেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...