Home আন্তর্জাতিক তোপের মুখে রিপাবলিক বাংলা, এবার কি বন্ধ হবে ময়ূখের চেঁচামেচি ?
আন্তর্জাতিকজাতীয়

তোপের মুখে রিপাবলিক বাংলা, এবার কি বন্ধ হবে ময়ূখের চেঁচামেচি ?

Share
Share

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে ।  আর এই সুযোগে ভারতের একাধিক মিডিয়া বাংলাদেশকে ঘিরে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সক্রিয় হয়ে উঠেছে । তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল ‘রিপাবলিক বাংলা’।

সম্প্রতি এই চ্যানেলের প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে  নিজ রাজ্য পশ্চিমবঙ্গেই উঠেছে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড়।

দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে তিনি  সাম্প্রদায়িক উস্কানি, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশ-ভারতের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

কলকাতায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও রিপাবলিক বাংলার বিরুদ্ধে সরব হয়ে ওঠেছেন। চ্যানেলটির কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন এবং হুঁশিয়ারি দেন। তাদের অভিযোগ চ্যানেলটি, বারবার হিন্দু-মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মতো উস্কানিমূলক রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে ।

বিক্ষোভকারীরা বলেন, ময়ূখ রঞ্জন ঘোষ কেবল একজন সাংবাদিক নন, তিনি ভারতীয় কট্টরপন্থী রাজনৈতিক দল বিজেপি ও তার ঘনিষ্ঠ সংগঠন আরএসএস-এর আদর্শের সরাসরি প্রতিফলন। তার উপস্থাপনায় ব্যক্তিগত মতামত, রাজনৈতিক পক্ষপাত এবং চিৎকার-চেঁচামেচি যেন ‘হকার সাংবাদিকতার’ প্রকাশভঙ্গি হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করে ময়ূখ রঞ্জন ঘোষ দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীরা মন্তব্য করেন, এই ধরনের সংবাদ আন্তর্জাতিক মহলেও বিভ্রান্তি ছড়িয়েছে ।

বিক্ষোভকারীরা জানান,  ভারতের সংবিধান ও গণতন্ত্রের মান ক্ষুণ্ন করছে ময়ূখের সংবাদ উপস্থাপনার ধরন । তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বলেন, এখনই এ ধরনের অপসাংবাদিকতা থামাতে না পারলে সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে পড়বে এবং তার প্রভাব পড়বে পুরো রাজ্যের অর্থনীতিতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...