Home জাতীয় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের ঝুট গুদামের আগুন।
জাতীয়দুর্ঘটনা

নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের ঝুট গুদামের আগুন।

Share
Share

গাজীপুরের কোনাবাড়ির ঝুট (তোলার) গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ২০ থেকে ২৫টির মতো ছোট-বড় ঝুট গুদাম, সূতার কারখানা ও সুতার গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ির দেউলিয়াবাড়ি (বেলতালা) এলাকায় ঝুট (তোলার) গুদামে শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর, সোহেলসহ তাদের সহযোগী ৮-১০ জনের মালিকানাধীণ তুলা তৈরি ঝুটের গুদামে আগুণ লেগেছে। কোনাবাড়ী ফায়ার সার্ভিস এবং সারাব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে কাজ করেছে।

মোহাম্মদ মামুন ( গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক) বলেন, ঝুট গুদাম থেকে মুহূর্তের মধ্যে আগুন ছোটবড় দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর সারাব ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে কাজ করে।   হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।  ফায়ার সার্ভিস  আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি।

তিনি জানিয়েছেন , ছোট-বড় বিভিন্ন ধরনের ঝুট গুদাম আছে, বাম পাশে সূতা তৈরির কারখানা ও সূতার একটি বড় গুদাম আছে। আশপাশে ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল । ২০-২৫ টির মতো ছোট-বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...