Home আন্তর্জাতিক বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত।
আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত।

Share
Share

বাংলাদেশ সীমান্তের কাছে  ‘সংবেদনশীল এলাকায়’  নিরাপত্তা জোরদার করেছে ভারত । এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে সমন্বয় করে সীমান্তের সংবেদনশীল নানা এলাকায় যৌথ টহল শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ভারত-বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় যৌথ টহল শুরু করেছে। সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে সমন্বয় করে যৌথ টহল দেওয়া হচ্ছে।

এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা, সেই সঙ্গে রেলওয়ের সম্পদ এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। রেলপথের যেসব অংশ বাংলাদেশ সীমান্তের কাছ দিয়ে গেছে, সেখানে নজরদারি আরও জোরালো করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আরপিএফ, জিআরপি এবং বিএসএফ একসঙ্গে এই টহল শুরু করেছে বলে, এনডিটিভি জানিয়েছে ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিভিন্ন ডিভিশনে ইতোমধ্যেই এই যৌথ টহল চালানো হয়েছে, বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছের এলাকাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এনএফআর-এর বেশ কয়েকটি সূত্রের বরাতে বলা হয়েছে, রেলওয়ের অবকাঠামো ভালোভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি কোনো রকম চুরি, ভাঙচুর, অনুপ্রবেশ বা অন্য কোনো ঝুঁকির চিহ্ন আছে কি না তা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া রেল সুরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত, সেটাও যাচাই করা হয়েছে।

গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর, বাংলাদেশি নাগরিকদের উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।   অবৈধ অনুপ্রবেশের ঘটনায় এসব মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী এই অঞ্চল বহুদিন ধরে রোহিঙ্গাদের অবৈধ যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...