Home জাতীয় গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দ গ্ধ ‘পারভিন আক্তারের’ মৃ ত্যু হয়েছে।
জাতীয়দুর্ঘটনা

গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দ গ্ধ ‘পারভিন আক্তারের’ মৃ ত্যু হয়েছে।

Share
Share

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ, পারভিন আক্তার (৪৫) আজ রবিবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে, তার ছেলে আইয়ানসহ আরও দুইজনের মৃত্যু হয়েছিল। নতুন করে পারভিনের মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা  চারজনে দাঁড়াল ।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পারভিন। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

তিনি জানান, পারভিনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল। এখনো তানজিলা নামে ১০ বছর বয়সী এক শিশু ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছে । তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় বিস্ফোরণের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল । রান্নার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিক করে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিন আক্তার, তার দেড় বছরের ছেলে আইয়ান, তাসলিমা আক্তার (৩০), তাসলিমার মেয়ে তানজিলা (১০) এবং প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০) দগ্ধ হন।

নিহত আইয়ানের চাচা আরিফ হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। আইয়ানের বাবা মাজহারুল ইসলাম একজন পোশাক শ্রমিক এবং মা পারভিন গৃহিণী। ঘটনার সময় মা-ছেলে একসঙ্গে ঘরে ছিলেন। বিস্ফোরণে দু’জনেই দগ্ধ হন।

প্রতিবেশী রোমান জানান, ঘটনার সময় পারভিন রান্না করছিলেন। হঠাৎ সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ পাঁচজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়,  পরে সবাইকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় অবস্থার অবনতি হলে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...