Home জাতীয় খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু হয়েছে ।
জাতীয়দুর্ঘটনা

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু হয়েছে ।

Share
Share

রাজধানীর খিলক্ষেতে ট্রেন কাটা পড়ে গুরুতর আহত অজ্ঞাত পরিচয় (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে।  রোববার (৪ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই অজ্ঞাত কিশোর শনিবার রাতে হাসপাতালে মারা যায়। তবে এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল ‘লা মেরিডিয়ানের’ বিপরীত পাশের রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় (২৫) বছরের এক যুবক। আর আহত ওই কিশোরকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পথচারী মো. শাকিল জানান, খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে সে দুজন। সেখান থেকে একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শনিবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা গামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল ওই কিশোর। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর। তার পরিচয় পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...