Home জাতীয় নিয়ন্ত্রণে এসেছে পল্টনের সাব্বির টাওয়ারের আগুন।
জাতীয়দুর্ঘটনা

নিয়ন্ত্রণে এসেছে পল্টনের সাব্বির টাওয়ারের আগুন।

Share
Share

রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় চার ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট  রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ  এখনো নিরূপণ করা যায়নি।   তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পুরানা পল্টন এলাকার সাব্বির টাওয়ারে আগুনের ঘটনা ঘটে।  ১১ তলা বাণিজ্যিক ভবনটির ছাদে লাগা এই আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীও ফায়ার সার্ভিসের পাশাপাশি সহায়তা করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ার নামে ওই ভবনের ছাদে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, ১১ তলা বহুতল ওই ভবনে বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে। আগুনের সময় আতঙ্ক ছড়িয়ে পরলে , ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়।

ভবনের নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন বলেন, এ ভবনের দোতলায় জাফরান রেস্টুরেন্ট নামে খাবার হোটেল রয়েছে। প্রতিটি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের অফিস। যেখানে আগুন লেগেছে সেটা মালিকের ইলেকট্রনিক সামগ্রীর গোডাউন । তিনি আরও বলেন, আগুনে হতাহতের খবর পাইনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন দিবাগত রাত সাড়ে ১২টায় এক ব্রিফিংয়ে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...