Home আন্তর্জাতিক দামেস্কে ইসরাইলি বিমান হামলা, নিহত ১৬।
আন্তর্জাতিক

দামেস্কে ইসরাইলি বিমান হামলা, নিহত ১৬।

Share
Share

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।  বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।  ইসরাইলের দাবি, তারা একটি ‘চরমপন্থি গোষ্ঠী’কে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে।

ইসরাইল অভিযোগ করে বলে  , ওই ‘চরমপন্থি গোষ্ঠী’ রাজধানীর দক্ষিণ-পশ্চিমের সাহনায়া এলাকায়, আরব দ্রুজ সংখ্যালঘুদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল ।

তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে সাহনায়া এলাকায় পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-আরাবিয়া।

ইসরাইলের ভাষ্যমতে, তারা বুধবার ভোরে সিরিয়ায় একটি অভিযানে অংশ নেয়। এ অভিযানের লক্ষ্য ছিল দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি গোষ্ঠী। এ সময় সাহনায়ায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও তথাকথিত কয়েকটি ‘নিষিদ্ধ গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘সাহনায়ায় নিষিদ্ধ গোষ্ঠীগুলো যখন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, তখন ১৬ জন নিহত হন’।

এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরাইলি হামলায় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন নতুন সদস্য নিহত হয়েছেন।

তবে ইসরায়েলের দাবি, তারা সাহনায়ায় দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি চরমপন্থি গোষ্ঠীকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল।

এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আইডিএফ (ইসরাইলি সেনাবাহিনী) তাদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাহনায়ায় দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার প্রস্তুতিতে থাকা একটি চরমপন্থি সংগঠনের বিরুদ্ধে হামলা চালিয়েছে’। তিনি আরও জানান, ‘সিরিয়া সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে—দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’।

যদিও সিরিয়ার পক্ষ থেকে নেতানিয়াহুর দাবিকে অস্বীকার করে বলা হয়েছে, এটি ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘর্ষ।

এ নিয়ে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যারা সিরিয়ার নিরাপত্তা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে লৌহ মুষ্টিতে প্রতিক্রিয়া জানানো হবে’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...