Home আন্তর্জাতিক ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে নিহত হয়েছে ৮ জন ।
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে নিহত হয়েছে ৮ জন ।

Share
Share

বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত ৮ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে।

দুর্ঘটনার পর সরকারের পক্ষ থেকে দ্রুত ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে বিষয়টি তদন্তের জন্য।

বুধবার ভোরে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। অক্ষয় তৃতীয়ার উপলক্ষে সেখানে প্রচুর দর্শনার্থী ভোররাতে পূজা দিতে গিয়েছিলেন। রাত ২.৩০ থেকে ৩টার মধ্যে প্রবল বৃষ্টির কারণে একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে। এই দুর্ঘটনার ফলে আট জন মারা যান ।

এ বিষয়ে রাজ্যের ধর্মস্থান বিষয়ক দপ্তরের প্রধান সচিব বিনয় চান জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তিনি জানিয়েছেন, বৃষ্টির কারণে প্রাচীরটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর, রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
সরকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলের নেতারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তথ্যসূত্র : এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...