Home জাতীয় জুলাই সনদের পর নির্বাচন : প্রধান উপদেষ্টা
জাতীয়রাজনীতি

জুলাই সনদের পর নির্বাচন : প্রধান উপদেষ্টা

Share
Share

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই সনদ চূড়ান্তের পর আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে । ইতালি ভিত্তিক গণমাধ্যম রাই নিউজকে এক সাক্ষাৎকারে এমনটি জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, দেড় দশকের স্বৈরশাসনের পর একটি অবাধ নির্বাচন আয়োজন করা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, ১৫টি কমিশন গঠিত হয়েছে স্বাস্থ্য থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন খাত সংস্কারের জন্য। তাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। এরপরই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড. ইউনূসকে দরিদ্রদের ব্যাংকার ও নিপীড়িতদের পোপ আখ্যা দিয়েছে রাই নিউজ। অধ্যাপক ইউনূস এবং পোপ ফ্রান্সিসের লড়াই একই সূত্রে গাঁথা ছিল বলেও জানায় ইতালির গণমাধ্যমটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...