Home জাতীয় অপরাধ কেন হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করতেই হ্যাক হয়েছে আড়াই কোটি স্মার্টফোন ?
অপরাধআন্তর্জাতিকজাতীয়

কেন হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করতেই হ্যাক হয়েছে আড়াই কোটি স্মার্টফোন ?

Share
Share

হোয়াটসঅ্যাপ সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম । প্রতিনিয়ত বাড়ছে এই অ্যাপের ব্যবহারকারী। এ ছাড়া কমবেশি সবাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘ফ্যাটবয় প্যানেল’ নামের একটি ম্যালওয়্যার ইতিমধ্যে প্রায় আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে। প্রতারকেরা সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছে একটি ভুয়া লিংক পাঠাচ্ছে। সেই লিংকে ক্লিক করলে একটি ‘এপিকে ফাইল’ ডাউনলোড হয়ে যায় এবং ফোনে ম্যালওয়্যারটি প্রবেশ করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ম্যালওয়্যারটি ফোনের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ব্যবহারকারীর অজান্তেই ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহ করে এবং আর্থিক লেনদেন সম্পন্ন করে। ইনস্টল হওয়ার পরপরই এই ম্যালওয়্যার নিজের আইকন লুকিয়ে ফেলে এবং গুগল প্লে প্রোটেক্ট সেবা নিষ্ক্রিয় করে দেয়, যাতে ব্যবহারকারী সহজে বিষয়টি বুঝতে না পারে।

জিম্পেরিয়ামের প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারাভিগলিও জানান, অনেক ব্যবহারকারী এখনো প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোডের ঝুঁকি সম্পর্কে সচেতন নন। ভুয়া লিংক থেকে এপিকে ফাইল ডাউনলোড করে বড় ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়ছেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...