Home জাতীয় রাতে স্ত্রীকে মারধর , সকালে মিলল স্বামীর মরদেহ।
জাতীয়দুর্ঘটনা

রাতে স্ত্রীকে মারধর , সকালে মিলল স্বামীর মরদেহ।

Share
Share

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছে। ফাঁড়ি পুলিশ, মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা এগারটায় তার মরদেহ ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রাম থেকে উদ্ধার করে ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক রোগী ছিলেন ফয়সাল। তার সংসারের সাত বছরের এক ছেলে, চার বছরের এক কন্যা ও স্ত্রী রয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে ফয়সাল তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে মারধর করে আহত করে।

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান আহত স্ত্রীকে। সেখানে চিকিৎসা শেষে মধ্যরাতে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে ঘরে ফিরে আসেননি ফয়সাল। রাতের কোন এক সময় বাড়ির উঠানের সামনের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সকালে বাড়ির আশেপাশের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় । পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। উপজেলার ফুলদিরটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফয়সাল।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ইউসুফ মিয়া জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন ফয়সাল। মাঝে মাঝে ভালো থাকতেন আবার অসুস্থও থাকতেন। স্ত্রীর সাথে তার নিয়মিত ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে তাদের বাড়ির উঠানের পাশের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে ফয়সাল আত্মহত্যা করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...