Home আন্তর্জাতিক পাকিস্তানে ভয়াবহ বি’স্ফোরণ, নিহত হয়েছে ৯ জন।
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে ভয়াবহ বি’স্ফোরণ, নিহত হয়েছে ৯ জন।

Share
Share

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটি কার্যালয় অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছে। দেশটির পুলিশ সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরানউল্লাহ বলেছেন, বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

এর আগে ডেপুটি কমিশনার নাসির খান বলেছেন, পিস কমিটি কার্যালয়ের কাছে বিস্ফোরণের ১৬ জন আহত হয়েছে।

দেশটির পুলিশ কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে পিস কমিটির কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে পাকিস্তানে।  বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

থিংক ট্যাঙ্ক পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ ব্যাপক বেড়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...