Home জাতীয় অপরাধ প্রতারণার মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম ।
অপরাধআইন-বিচারজাতীয়

প্রতারণার মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম ।

Share
Share

মডেল মেঘনা আলম প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন । ২৮ এপ্রিল (সোমবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামি মেঘনার পক্ষে তার আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব জামিন শুনানি করেন।

শুনানিতে তারা বলেন,সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই মেঘনা আলমের বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে । শুধু হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। তিনি নারী বিবেচনায় জামিন পেতে পারেন।  যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।

মেঘনার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, জামিননামা জমা দেওয়া হয়েছে। আজই ( সোমবার) কারাগারে জামিনের কাগজ পৌঁছে যাবে। তার কারামুক্তিতে কোনো বাধা নেই। আশা করছি,  সোমবার না হলেও মঙ্গলবার কারামুক্ত হবেন মেঘনা।

ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল বাশার জানান, নারী বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

মামলায় অভিযোগ থেকে জানা গেছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাত ২-৩ জনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সুন্দরী নারীদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক বা প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে সম্মানহানীর ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন।

দেওয়ান সমির ‘কাওয়াই গ্রুপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে। এছাড়া ইতোপূর্বে মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। নারীদের ওই প্রতিষ্ঠানে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করা এবং ম্যানপাওয়ার ও অন্যান্য ব্যবসাকে অধিকতর লাভজনক করার লক্ষ্যে সহযোগী আসামিদের সহায়তায় বিভিন্ন কূটনীতিককে টার্গেট করে ব্লাকমেইল করতেন দেওয়ান সমির। এভোবে তিনি বড় অঙ্কের টাকা চাঁদা হিসেবে আদায় করতেন।

গত ১০ই এপ্রিল ৩০ দিনের আটকাদেশ দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয় ।

১২ই এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৭ই এপ্রিল ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২২শে এপ্রিল এ মামলায় তাকে আরও ৪ দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে ২৭শে এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...