Home আন্তর্জাতিক ভারতের ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন।
আন্তর্জাতিকরাজনীতি

ভারতের ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন।

Share
Share

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী খালিস্তান আন্দোলনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ।

স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা এই নেতা এক বিবৃতিতে জানান, ‘দুই কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানের দিকে সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না।’

দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং জিও নিউজের প্রতিবেদনে পান্নুনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শিখ ও অন্য সংখ্যালঘুদের ওপর ভারতের নিপীড়ন বর্তমান সময়ে সর্বজনবিদিত হয়ে উঠেছে। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি ১৯৬৫ বা ১৯৭১ সালের মতো নয়; এটি ২০২৫ সাল। আজকের যুগে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন আর মেনে নেওয়া হবে না।’

পান্নুন পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাকিস্তানের ঐতিহ্য ও নীতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান একটি পবিত্র ভূমি, যারা কখনো আগ্রাসন শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না।’ এর বিপরীতে তিনি ভারতের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি দেশটির বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরেন।

ভারতীয় নেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, আগ্রাসনকারীরা কখনোই টিকে থাকতে পারে না- সেটা ইন্দিরা গান্ধী হোক, নরেন্দ্র মোদি হোক বা অমিত শাহ হোক। তিনি বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার দাবি জানান।

ভারত সরকার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় একটি ‘ভুয়া হামলা’ সংগঠিত করেছে বলে পান্নুন অভিযোগ করেন।তার দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদের হিন্দু নাগরিকদের হত্যা করছে যাতে এ ঘটনাগুলোকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ এবং দেশের ভেতর ভোটের রাজনীতিতে সুবিধা নেওয়া যায়।

ভারতের বর্তমান সরকার শুধু রাজনৈতিক ফায়দা এবং ভোট লাভের জন্য নিরীহ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এটি অমানবিক ও ঘৃণ্য কাজ , তিনি বলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখন খালিস্তান নেতা পান্নুনের এই বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভারতের অভ্যন্তরেও এ ধরনের মন্তব্য নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিখ সম্প্রদায়ের এমন স্পষ্ট অবস্থান ভবিষ্যতে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...