Home জাতীয় অপরাধ কেরানীগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন
অপরাধআইন-বিচারজাতীয়

কেরানীগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

Share
Share

পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে  । একইসঙ্গে মামলার প্রধান আসামি মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুলকে ঢাকার কদমতলী থানাধীন জুরাইন রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম রোববার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ এপ্রিল রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগরের মাকসুদা গার্ডেন সিটির সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় নুপুরের খণ্ডিত মৃতদেহ। পরে ২৭ এপ্রিল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির কাছে বুড়িগঙ্গা নদী থেকে আরও তিনটি খণ্ডিত দেহাংশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বিথী আক্তার (২৪), তাঁর শিশু পুত্র রাফসান (৪) ও নুপুর (২৫)।

সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সরাসরি জড়িত মহিউদ্দিন হাওলাদার শিমুলকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

গ্রেপ্তার মহিউদ্দিন হাওলাদার স্বীকার করেন, বিথী আক্তার তাঁর কারখানায় কাজ করতেন। সেখানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালে তাঁরা বিয়ে করেন। তবে আগের স্ত্রী রুমা বিষয়টি জানতে পেরে মহিউদ্দিনকে বিথীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে বাধ্য করেন। পরে বিথী আক্তার অন্য এক যুবক রুবেলকে বিয়ে করেন এবং তাঁদের ঘরে রাফসান জন্ম নেয় রাফসান।

মহিউদ্দিন বিথীর সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করেন এবং মীরেরবাগ এলাকায় ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন।ঘাতক মহিউদ্দিনের আগের স্ত্রী রুমা বিষয়টি আবার জানতে পারলে দাম্পত্য কলহ শুরু হয়। অন্যদিকে বিথী আক্তারও মহিউদ্দিনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন।

এমন অবস্থায় ২৫ এপ্রিল সকালে মহিউদ্দিন বিথীর বাসায় যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে গামছা দিয়ে বিথীকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার সাক্ষী হয়ে পড়ায় তাঁর শিশু সন্তান রাফসান এবং সাবলেট ভাড়াটিয়া নুপুরকেও একইভাবে হত্যা করে মহিউদ্দিন ।

পরে তিনজনের মৃতদেহ টুকরো টুকরো করে বিভিন্ন বস্তায় ভরে ফেলে দেন— বেয়ারা এলাকার ঝোপে রাফসানের খণ্ডিত দেহ, নুপুরের দেহাংশ মাকসুদা গার্ডেন সিটির সামনে এবং বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয় বিথীর দেহাংশ ।

গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শিশু রাফসানের খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। তবে বিথী ও নুপুরের মস্তক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...