Home জাতীয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
জাতীয়শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Share
Share

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ।

রোববার (২৭ এপ্রিল) রাতে ইউআইইউর রেজিস্ট্রার ড. মো: জুলফিকার রহমান তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসি, বিভিন্ন বিভাগীয় প্রধান ও ডিনসহ ১১ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

আরো বলা হয়, পদত্যাগকারী ভিসি এবং বিভাগীয় প্রধানদের পদে নতুন নিয়োগ দেয়া না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ভিসিসহ ১১ জন বিভাগীয় প্রধানের পদত্যাগের কারণ নিয়ে ব্রিফিং করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, ভিসি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ছাড়া অন্য শিক্ষকদের পদত্যাগ তারা চান না। শিক্ষার্থীরা বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারেরও দাবি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...