Home আন্তর্জাতিক গাজায় একদিনে ৫৩ জন ফিলিস্তিনি নি’হত হয়েছে।
আন্তর্জাতিক

গাজায় একদিনে ৫৩ জন ফিলিস্তিনি নি’হত হয়েছে।

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতির বরাতে ‘তুর্কি আল-জাজিরা’ সোমবার এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত গত একদিনে গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। এ ছাড়া সোমবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ২০০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে।

অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না বলে বিবৃতিতে বলা হয়েছে ।

গত ১৮ মার্চ, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে ২ হাজার ১৫১ জন নিহত এবং আহত হয় ৫ হাজার ৫৯৮ জন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...