Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র থেকে দুই বছরের শিশুকে নির্বাসন, অনুসরণ করা হয়নি যথার্থ প্রক্রিয়া
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে দুই বছরের শিশুকে নির্বাসন, অনুসরণ করা হয়নি যথার্থ প্রক্রিয়া

Share
Share

কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়াই’ দুই বছর বয়সী মার্কিন নাগরিককে নির্বাসিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার এক ফেডারেল বিচারক বলেন, ট্রাম্প প্রশাসন দুই বছর বয়সী শিশুকে ‘কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়াই’ নির্বাসিত করেছে। শিশুটির বাবা তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

মার্কিন ডিস্ট্রিক্ট জজ টেরি এ ডাউটি জানান, আদালতের নথিতে মেয়েটিকে ‘ভিএমএল’ নামে উল্লেখ করা হয়েছে। তাকে তার মায়ের সঙ্গে নির্বাসিত করা হয়েছে।

ডাউটি বলেন, ‘একজন মার্কিন নাগরিককে নির্বাসিত করা, নির্বাসনের জন্য আটক করা বা নির্বাসনের সুপারিশ করা অবৈধ এবং অসাংবিধানিক। সরকার একজন মার্কিন নাগরিককে কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়াই নির্বাসিত করেছে, আমাদের এই সন্দেহ দূর করা প্রয়োজন।’ তিনি আগামী ১৯ মে শুনানির দিন ধার্য করেছেন।

ট্রিশ ম্যাকের করা অভিযোগ অনুসারে, ভিএমএলকে মঙ্গলবার তার মা জেনি ক্যারোলিনা লোপেজ ভিয়েলা এবং বড় বোনের সঙ্গে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আটক করে। তখন ভিয়েলা নিউ অরলিন্স অফিসে একটি নিয়মিত সাক্ষাতের জন্য গিয়েছিলেন।

ম্যাক জানান, বাবা যখন ভিয়েলার সঙ্গে কথা বলছিলেন, তখন মা ও শিশুরা কান্না করছিল। তবে আইনজীবীরা বলেন, ভিয়েলা যার আইনি হেফাজত রয়েছেন, তিনি আইসিইকে জানিয়েছেন, তিনি শিশুটিকে তাঁর জিম্মায় রাখতে চান এবং তাকে হন্ডুরাস নিয়ে যেতে চান।

শুক্রবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, ভিএমএলের স্বার্থে তাকে মায়ের জিম্মায় রাখা হয়েছে। এতে ঝুঁকি নেই।
এই ঘটনাকে ‘ক্ষমতার অপব্যবহার’ হিসেবে বর্ণনা করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...