Home আন্তর্জাতিক বিদেশ থেকে সর্বোচ্চ তিনটি স্মার্টফোন আনা যাবে, অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
আন্তর্জাতিকজাতীয়

বিদেশ থেকে সর্বোচ্চ তিনটি স্মার্টফোন আনা যাবে, অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Share
Share

বর্তমানে একজন যাত্রী বিদেশ থেকে ফেরার সময় সর্বোচ্চ তিনটি স্মার্টফোন আনতে পারবেন।  এর মধ্যে  বিনা শুল্কে  দুটি ব্যবহৃত স্মার্টফোন আনতে পারবে ।  এবং একটি নতুন স্মার্টফোন আনতে পারবেন নির্ধারিত শুল্ক–কর পরিশোধ করে।

কাস্টমস কর্তৃপক্ষ যাত্রী ব্যাগেজ (ব্যক্তিগত পণ্য) বিধিমালা সংশোধন করে এ নিয়ম চালু করেছে । সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, বিনা শুল্কে কেবল ব্যবহৃত স্মার্টফোন আনা যাবে, নতুন স্মার্টফোন আনলে নির্ধারিত হারে শুল্ক–কর দিতে হবে। নতুন মোবাইল ফোন আনলে মূল্য ৩০ হাজার টাকার মধ্যে হলে শুল্ক ৫ হাজার টাকা, মূল্য ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে হলে শুল্ক ১০ হাজার টাকা এবং মূল্য ৬০ হাজার টাকার বেশি হলে শুল্ক ২৫ হাজার টাকা পরিশোধ করতে হবে।

কাস্টমস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে স্মার্টফোন আনার প্রবণতা বাড়ায় নজরদারি আরও কঠোর করেছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে শাহজালাল বিমানবন্দরে ১ হাজার ৪২৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার অধিকাংশই আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, তিনটির বেশি মোবাইল ফোন আনতে গিয়ে যাত্রীরা নানা কৌশল অবলম্বন করছেন। কেউ মোবাইল ফোন শরীরে লুকিয়ে, কেউ লাগেজের মধ্যে কিংবা ক্রোকারিজ পণ্যের ভেতরে ঢুকিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন।

এর আগে বিদেশ ফেরত একজন যাত্রী দুটি স্মার্টফোন আনতে পারতেন। এই দুটি স্মার্টফোন নতুন নাকি ব্যবহৃত হবে, তা উল্লেখ ছিল না। কাস্টমস আইন ২০২৩ বিধিমালায় বিনা শুল্কে শুধু ব্যবহৃত স্মার্টফোন আনার বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে।

কাস্টমস আইনের নতুন বিধানে বলা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করিতে পারিবেন এবং তফসিল-২ অনুযায়ী শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করিতে পারিবেন। ইহার অতিরিক্ত আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি ১০ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হইবে।’

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, শুল্ক–কর নির্ধারিত করে দেওয়ায় যাত্রীরা সুবিধা পাবেন। কারণ, এখন একজন যাত্রী আইফোনের মতো একটি দামি স্মার্টফোন আনলেও সর্বোচ্চ ২৫ হাজার টাকা শুল্ক–কর দিতে হবে। বাণিজ্যিক ভিত্তিতে দামি স্মার্টফোন আমদানিতে এর দুই থেকে তিন গুণ শুল্ক-কর দিতে হয়।

তিনি বলেন , আমরা ঘোষণা দিয়েছি- চোরাচালানের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। কোনও সুযোগ নেই অবৈধ পণ্য আনার। পাশাপাশি শুল্কায়নযোগ্য পণ্যও শুল্ক ছাড়া বিমানবন্দরে থেকে বের হতে পারবে নাদিকনির্দেশনা প্রদান করা হয়েছে কর্মকর্তাদের সেভাবেই দিকনির্দেশনা প্রদান করা হয়েছে কর্মকর্তাদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...