Home জাতীয় অপরাধ গাজায় শেষ ২৪ ঘন্টায় ৫৬ ফিলিস্তিনি নি’হত হয়েছে।
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

গাজায় শেষ ২৪ ঘন্টায় ৫৬ ফিলিস্তিনি নি’হত হয়েছে।

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায়  শেষ ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন ফিলিস্তিনি নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতির বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি  এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। এ সময় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজার ৫০০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

গত ১৮ মার্চ, ইসরায়েলি সেনাবাহিনী একটি চুক্তি অনুযায়ী জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সত্ত্বেও গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে নিহত হয় ২ হাজার ১১১ জন এবং ৫ হাজার ৪৮৩ জন আহত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...