Home আন্তর্জাতিক ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা
আন্তর্জাতিকরাজনীতি

ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

Share
Share

ভারত হঠাৎ ‘ঝিলাম’ নদীর পানি ছেড়ে দিয়েছে । এতে পাকিস্তানের কাশ্মীরের একাংশ মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে

এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ঝিলাম ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকান্ড হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেওয়া হবে।

এই উত্তেজনার মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে ভারত, বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের ‘সিন্ধু নদ পানি চুক্তি’ স্থগিত করে। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে দেশটির জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...