Home জাতীয় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন নেতৃত্বে হাবিবুল্লাহ মিয়াজি
জাতীয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন নেতৃত্বে হাবিবুল্লাহ মিয়াজি

Share
Share

বাংলাদেশ খেলাফত আন্দোলন নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দল পুনর্গঠন করেছে। সদ্যপ্রয়াত আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুর পর আজ শনিবার দলের কেন্দ্রীয় মজলিশে শুরা ও মজলিশে আমেলার যৌথ সভায় মাওলানা হাবিবুল্লাহ মিয়াজিকে দলের নতুন আমির এবং মাওলানা ইউসুফ সাদেক হক্কানিকে মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউসুফ সাদেক এর আগে নায়েবে আমির এবং হাবিবুল্লাহ মিয়াজি মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের হাতে। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত এই দলটি হাফেজ্জী হুজুরের তিন পুত্র মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, মাওলানা হামিদুল্লাহ ও মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর নেতৃত্বে পরিচালিত হয়।

৪ এপ্রিল মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুর পর দলের নেতৃত্ব শূন্য হয়। এরপর আজকের সভায় নতুন নেতৃত্ব গঠিত হলো। নতুন আমির হাবিবুল্লাহ মিয়াজি মূলত হাফেজ্জী হুজুরের বড় ছেলে মাওলানা আহমাদুল্লাহ আশরাফের পুত্র। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের জামিয়া নূরীয়া মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের মজলিশে শুরার অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা ইসমাঈল (বরিশালী হুজুর) এবং মজলিশে আমেলার অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল হক। সভায় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা মাওলানা হাজী ফারুক আহমদ, শেখ আজিমুদ্দিন, আবদুর রহমান তালুকদার, নায়েবে আমির সাইদুর রহমান ও মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুনামগঞ্জী, যুগ্ম মহাসচিব সানাউল্লাহ হাফেজ্জী ও মীর ইদ্রিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলের নেতারা জানিয়েছেন, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনকে আরও শক্তিশালী করতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। এ ছাড়া দলের নীতিগত অবস্থান ও হাফেজ্জী হুজুরের আদর্শের আলোকে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...