Home আন্তর্জাতিক ভয়াবহ দাবানলে পুড়ছে ই’সরায়েল
আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে ই’সরায়েল

Share
Share

ইসরায়েলের বেশ কয়েকটি শহরে তীব্র গরম ও প্রবল বাতাসের কারণেদাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

টাইমস অব ইসরায়েলে জানিয়েছে,তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার (২৩ এপ্রিল) বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ের আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সরিয়ে নেয়। সড়কে গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন।

ইতোমধ্যে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ কমপক্ষে নয়জন আহত হয়েছে।

শহরগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারিপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন।

প্রসঙ্গত, এটাই প্রথম নয় । এর আগেও অনেকবার ইসরায়েলে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে সেখানে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...