Home আন্তর্জাতিক কাশ্মীর হামলায় পাকিস্তানকে কি জবাব দেবে ভারত?
আন্তর্জাতিক

কাশ্মীর হামলায় পাকিস্তানকে কি জবাব দেবে ভারত?

Share
Share

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবারের রক্তক্ষয়ী অস্ত্রহামলায় ২৬ জন নিহত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ‘পাকিস্তান-ঘনিষ্ঠ জঙ্গিদের’ হাত রয়েছে  হামলার পেছনে এ অভিযোগ দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে তুলেনি। কিন্তু সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, “জবাবি ব্যবস্থা” প্রস্তুত হতে পারে।

দিল্লি-ভিত্তিক থিংকট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ (CLAWS)–এর পরিচালক ও ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের কর্মকর্তা ড. তারা কার্থা আল–জাজিরাকে বলেন, “এটি কার্যত যুদ্ধতৎপরতা। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীরের সাম্প্রতিক উসকানিমূলক ভাষণের পরই এই হামলা ঘটল।”

তার দাবি, হামলাকারীদের কৌশল পাকিস্তান সেনাপ্রধানের ১৬ এপ্রিলের ‘‘দ্বি-জাতি তত্ত্ব’’ ও ‘‘হিন্দু থেকে ভিন্নত্ব’’–ভিত্তিক বক্তৃতার সুরের সঙ্গে মিলে যায়।

কার্থা সতর্ক করে বলে, “ইসলামাবাদ ৪৮ ঘণ্টার মধ্যে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের ঘোষণা না দিলে বড় সংকট অনিবার্য।”

দিল্লির বিশ্লেষক সাবা নাকভী বলেন, জনমনে প্রতিশোধপরায়ণ প্রত্যাশা থাকলেও  ভারতের তুলনায় অস্থিতিশীল পাকিস্তানকে মাথায় রেখে, দিল্লিকে হিসেবি হতে হবে। কেবল বোমা ফেললেই সব সমাধান। ব্যাপারটা এত সরল নয়। সামরিক অভিযানের কূটনৈতিক ও অর্থনৈতিক পার্শ্ব–প্রতিক্রিয়াও বিবেচনায় নিতে হবে”।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...