Home আবহাওয়া ঈদের পরবর্তী সময়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের শঙ্কা
আবহাওয়াজাতীয়

ঈদের পরবর্তী সময়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

Share
Share

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে , ঈদের পরপরই অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হাতে পারে । বৃহস্পতিবার (২৭ মার্চ) সংস্থাটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউওটি জানায়, দেশে বর্তমানে দিনে চৈত্র মাস আর রাতে পৌষ মাসের আবহাওয়া বিরাজ করছে। ইদানীং দেশের অনেক এলাকায় দিনে গরম পড়লেও রাতে বেশ শীত পড়ছে। এই পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ভয়াবহ। তবে এমন আবহাওয়া মার্চ মাসের সঙ্গেই বিদায় নেবে।

২৪ মার্চ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। এপ্রিলের শুরু থেকেই সারাদেশ মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে।

সংস্থাটি জানায়, আগামী ৪ এপ্রিল থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। মাঝারি ধরনের এই তাপপ্রবাহ শুরুর কয়েকদিন পরই সেটি তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...