Home রাজনীতি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে রাজনৈতিক নেতাদের উপস্থিতি
রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে রাজনৈতিক নেতাদের উপস্থিতি

Share
Share

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে স্থাপিত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেন।
নতুন দলের পক্ষ থেকে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম ও আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ প্রসঙ্গে হান্নান মাসুদ বলেন, “আমরা শহীদ পরিবার, আহত ব্যক্তিবর্গ, উপদেষ্টামণ্ডলী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি, সুশীল সমাজ, বিদেশি বন্ধু এবং কূটনীতিকদেরও অনুষ্ঠানে আহ্বান করা হয়েছে।”
জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে রয়েছেন:
আহ্বায়ক: মো. নাহিদ ইসলাম (যিনি মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন)।
সদস্যসচিব: আখতার হোসেন।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব: তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)।
প্রধান সমন্বয়কারী: নাসীরুদ্দীন পাটওয়ারী।
যুগ্ম সমন্বয়কারী: আব্দুল হান্নান মাসুদ।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম।
এই নতুন দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব বিস্তার করতে পারে, তা সময়ই বলে দেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির প্রথম ১৫ দিনেই রাজধানীতে মোট ৮০৭...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশজুড়ে তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ...

Related Articles

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনাটি ‘সাজানো নাটক’

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল...

বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে...

হাসপাতালে ভর্তি বিএনপির শীর্ষ নেতা রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...