Home খেলাধুলা ক্রিকেট পাকিস্তানের উপরে থেকে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ
ক্রিকেট

পাকিস্তানের উপরে থেকে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ

Share
Share

চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপ থেকে দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশও। আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল তবে বৃষ্টির কারণে আর খেলা হয়নি। রাওয়াওলপিন্ডিতে তুমুল বর্ষণ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত দুই দল পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ হেরেছিল ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। একইভাবে, পাকিস্তানও ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তবে দুই দলের মধ্যে রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩, আর পাকিস্তানের -১.০৮৭ ছিল।
এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে। ২ মার্চ দুবাইয়ে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার (৫...

Related Articles

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...

সরকার ক্রিকেটারদের টাকা দেয় না, বরং ক্রিকেটারই সরকারকে ট্যাক্স দেয়: মিরাজ

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নজিরবিহীন অস্থিরতার মধ্যে জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ...