Home জাতীয় অপরাধ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ মিলল বাসায়
অপরাধ

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ মিলল বাসায়

Share
Share

মৃত অবস্থায় নিজ বাসায় পাওয়া গেছে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়াকে। স্থানীয় সময় বুধবার বিকেলে নিউ মেক্সিকোর সান্তা ফেরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সান্তা ফে কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “বুধবার বিকেলে সানসেট ট্রেইলের বাসায় জিন হ্যাকম্যান এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমরা এখনো কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাইনি। তবে আমাদের তদন্ত চলছে।”
বিবিসি জানিয়েছে, হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ বছর এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩ বছর। তাদের কুকুরটিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। শেরিফ আদান মেনডোজা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, দম্পতির মৃত্যুর সঠিক কারণ এবং সময় সম্পর্কে তারা এখনও জানেন না।
জিন হ্যাকম্যান তার ৬০ বছরের ক্যারিয়ারে দুটি অস্কার, দুটি বাফটা, চারটি গোল্ডেন গ্লোব এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘সুপারম্যান’, ‘দ্য রয়্যাল টেনেনবাউমস’ এবং ‘আনফরগিভেন’ সিনেমার জন্য তিনি ভক্তদের মধ্যে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না দিয়ে এখানে সমর্থন দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খেজুর...

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এমন দাবি উঠে এসেছে।...

Related Articles

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...