Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-ইউক্রেন বিরল খনিজ চুক্তি, ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইউক্রেন বিরল খনিজ চুক্তি, ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বিরল খনিজ সম্পদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য শুক্রবার ওয়াশিংটন সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য এই বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির আওতায়, যুক্তরাষ্ট্র ইউক্রেনের মূল্যবান খনিজ উত্তোলনের সুবিধা পাবে। যদিও এতে নিরাপত্তা সহায়তা বা অস্ত্র সরবরাহের কোনো শর্ত অন্তর্ভুক্ত নেই, তবে ট্রাম্পের প্রত্যাশা, যুদ্ধের পর শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইউক্রেনে মার্কিন সেনা অবস্থান করতে পারে।
রয়টার্সের বরাতে জানা যায়, ইউক্রেন ওয়াশিংটনের সমর্থন নিশ্চিত করতেই চুক্তিতে সম্মত হয়েছে। তবে ৫০০ বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাহার করা হয়েছে, যদিও ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি নিরাপত্তা নিশ্চয়তা এখনো পূরণ হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তির বিনিময়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অধিকার পাবে। তবে অস্ত্র সরবরাহ চলবে কিনা, তা রাশিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। তিনি বলেন, “যদি চুক্তি না হয়, তবে যুদ্ধ চলতে থাকবে।”
ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে ৩০০-৩৫০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং করদাতারা তাদের অর্থ ফেরত পেতে চান।
চুক্তির আওতায় উভয় দেশ একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করবে। ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেরাইনস্কা প্রাভডা জানিয়েছে, এই চুক্তিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষর করবেন।
উল্লেখযোগ্যভাবে, ইউক্রেন বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রায় ৫ শতাংশের মালিক। দেশটিতে লিথিয়াম, টাইটানিয়াম, কয়লা, গ্যাস ও তেলের বিশাল মজুত রয়েছে, যা বিশেষ করে ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এই চুক্তি শুধু খনিজসম্পদ নয়, বরং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নতুন মোড়ের সূচনা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...