Home জাতীয় অপরাধ ৩২ বছর পর বাড়ি ফিরেই পুলিশের হাতে গ্রেপ্তার
অপরাধ

৩২ বছর পর বাড়ি ফিরেই পুলিশের হাতে গ্রেপ্তার

Share
Share

দিনাজপুরের বিরামপুরে মাদক মামলায় ৩২ বছর পলাতক থাকার পর নিজ বাড়িতে ফিরতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি শামসুল আলম ওরফে আলম (৫৫)। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাঁকে আটক করে এবং আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, শামসুল আলম উপজেলার হরিকৃষ্ণপুর বাধনসখা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মাদক ব্যবসায়ী। ১৯৯৩ সালে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর তিনি পলাতক ছিলেন। ১৯৯৬ সালে দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেন, তবে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দীর্ঘদিন চেষ্টার পর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল রাত একটার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...